# Tags

দৌলতপুরে প্রয়াত সাজদার রহমান তা’লীমুল কোরআন মাদ্রাসা এতিমখানাই বিজয় দিবস পালিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪নঃ মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে প্রয়াত সাজদার রহমান তা়’লীমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টাই মাদ্রাসা থেকে ছাত্র /ছাত্রী শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহনে একটি বিজয় র্্যালী বের হয়ে সামসের তলা বাজার হয়ে বৈরাগীরচর বাজার সহ রিফুজি পাড়া প্রদক্ষিন শেষে মাদ্রাসা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মাদ্রাসার সভাপতি গোলাম সরওয়ার টিপুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবঃ শিক্ষক আলহাজ্ব হযরত আলী। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক সাইদুর রহমান, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ, সাবেক ইউপি সদস্য জামসেদ আলী, লালু মোল্লা, সাইফুল ইসলাম, তছিকুল ইসলাম, মকলেছুর রহমান, আব্দুর রাজ্জাক, মকলেছুর রহমান সর্দার,ইজাল হক প্রামানিক, শামীম হোসেন ও শিক্ষক মন্ডলি উপস্থিত ছিলেন। সব শেষে নিহত বীর মুক্তিযোদ্ধা ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রয়াত সাজদার রহমানের স্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।